মালদা

গাজোলের সাহাজাতপুর অঞ্চলে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে নির্ভয়া দিদি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় ইতি মধ্যেই প্রচারের ঝড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই ঝড়ে এবার ঝাঁপিয়ে পড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্যা নির্ভয়া দিদি। এদিন তিনি গাজোলের সাহাজাতপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। তবে শুধু তিনি একাই ছিলেন তা নয় এদিন নির্ভয়া দিদির সাথে হাজির ছিলেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী মন্টু মার্ডি, পঞ্চায়েত সমিতির প্রার্থী রতন সাহা ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে ভোট প্রচার করা হয়। এদিন বিজেপির প্রার্থীদের নিয়ে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন বিজেপির রাজ্য কমিটির সদস্যা নির্ভয়া দিদি।

প্রচার পর্বের মাঝে বিজেপির রাজ্য কমিটির সদস্যা নির্ভয়া দিদি জানান, গাজোল ব্লকে বিজেপির ভালো প্রভাব রয়েছে। প্রচারে বেড়িয়ে মানুষের ব্যপক সাড়া পেয়েছেন। তাই তিনি আশাবাদী এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/vQE7kt6E1E8